বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

মধুপুরে তারেক রহমান এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৮ তম শুভ জন্মদিন উপলক্ষে, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে রবিবার(২০ নভেম্বর) বিকেলে মধুপুর দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি এম রতন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,মোঃ নাছির উদ্দীন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ রেজাউল করিম সিদ্দিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন ,। উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com