মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

মধুপুরে বাল্য বিবাহ রোধ ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল:
বাল্য বিবাহ রোধ ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে দিন ব্যপি প্রশিক্ষণ হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। উপজেলা প্রশাসন, জাইকা ও স্থানীয় সরকারের সহযোগিতায় মধুপুর মহিলা বিষয়ক অধিদপ্তর সোমবার (২৬ সেপ্টেম্বর) মধুপুর অফিসার্স ক্লাবে এই কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় মধুপুরে কর্মরত গণমাধ্যম কর্মী, কাজী, ইমাম, পুরোহিত ও ক্ষুদ্র নৃ গোষ্ঠির সদস্যরা এতে অংশ নেন। কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। বাল্য বিবাহ নিরোধ আইন ও মাদক দ্রব্যের অপব্যাবহার সম্পর্কিত আইনের উপর প্রশিক্ষণ দেন সহকারি কমিশনার মো. জাকির হোসেন। বাল্য বিবাহে স্বাস্থগত সমস্যা নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com