সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

মানবিক সাহায্যের আবেদন “আপনার অর্থ সহায়তায় বাঁচাতে পারে একটি জীবন”

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি মানুষ কি পেতে পারে না। আপনার আর্থিক সহায়তায় একজন মেধাবী ছাত্রীর জীবন বাঁচাতে পারে।
শহীদ এম. মনসুর আলী কলেজ পাবনা’র এইচএসসি ২০১৭ ব্যাচের প্রাক্তন কৃতি ছাত্রী “শারমিন আক্তার রিতু” দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শারমিন আক্তার রিতু পাবনা সদর উপজেলার সিংগা বাজার( সিংগা পশ্চিম পাড়া) মোঃ রতন প্রাং ও মোছা শাহিদা বেগমের কন্যা।
তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। যা দিনমজুর রতন প্রাং এর পক্ষে বহন সম্ভব না। রিতুর পরিবারের পক্ষে এতটাকা যোগাড় করা একেবারেই অসম্ভব।
রিতুর বাবা রতন জানান, মেয়ের চিকিৎসার জন্য গচ্ছিত সকল টাকা ও মুল্যবান জিনিস পত্র বিক্রি করে আমরা নিঃস্ব। মেয়ের চিকিৎসা করতে গিয়ে কোন কুল কিনারা পাচ্ছি না।। রিতুকে সুস্থ্য করে তুলতে অনেক টাকার প্রয়োজন। যা আমার পক্ষে সংগ্রহ করা আর কোন ভাবেই সম্ভব হচ্ছে না।
রিতুর বাবা আরো বলেন‚ “ক্যান্সারের চিকিৎসা ব্যায়বহুল। মেয়ের চিকিৎসার খরচ পারিবারিক ভাবে বহন করার মতো সামর্থ্য আমাদের নেই। মেয়ের চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে মেয়ের চিকিৎসা প্রায় বন্ধ হতে চলেছে। দেশ ও দেশের বাইরের সকলের মানবিক সাহায্য আমার মেয়ের পূর্ণাঙ্গ চিকিৎসা করে সুস্থ্য করে তোলা সম্ভব । আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার মেয়ের জীবন বাঁচাতে পারে।
আসুন আমরা সকলেই যদি একটু মানবিক দিক চিন্তা করে মানবতার হাত বাড়িয়ে দেই তাহলে একজন অসহায় পরিবার তাদের সন্তানকে ফিরে পাবে। আপনাদের আর্থিক সাহায্যই পারে মেয়েটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে? মহান আল্রাহ আপনাদের প্রতি সদয় হউন, মেয়েটিকে সুস্থ্য করে তুলতে আপনাদের সহযোগিতা একান্তকাম্য।

সাহায্য পাঠাবার ঠিকানা :
শারমিন আক্তার রিতু
পিতা-মোঃ রতন প্রাং
মাতা- মোছা-শাহিদা বেগম
সিংগা বাজার‚ পাবনা সদর, পাবনা।
সরাসরি যোগাযোগ করে অথবা ফোনের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন।
মোবাইল রতন প্রাং-০১৭৫৮-৫৯৯৮৩৪, ০১৭৪২-০৫২২৪৬ (বিকাশ পার্সোনাল)

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com