শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

ময়মনসিংহের ফুলপুরে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

ফুলপুর,ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ১ কোটি নিম্ন আয়ের প্রতিটি পরিবারেকে (২ বার) ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।অদ্য ২০ মার্চ রবিবার সকাল ১১ টায় ফুলপুর পৌরসভার সরকারী কলেজ মাঠে, সাহাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা মাঠে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শীতেষ চন্দ্র সরকার ইউএনও মহোদয় । ফুলপুর সরকারী কলেজ মাঠে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র মিঃ শশধর সেন, ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, মহিলা কাউন্সিলর, ফুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ। ফুলপুর থানার পুলিশ কর্মকর্তাবৃন্দসহ উক্ত ওয়ার্ডের জনসাধারণ। উপজেলার ১৪ হাজার ৬৫১টি পরিবার টিসিবির পণ্য পাবেন। প্রতিটি ইউনিয়নের নির্ধারিত স্থানে ভ্রাম্যমান ট্রাকে পর্যায়ক্রমে তা সরবরাহ ও বিক্রয় করা হবে। এতে প্রতিটি পরিবার প্রতিবার ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি ধরে ২ কেজি পিয়াজ পাবেন। উল্লেখ্য যে, মানুষজন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পণ্যগুলো ক্রয় করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com