শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রংপুরে স্কুলছাত্রী অন্তঃসত্বা যুবক কারাগারে

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্কুলপড়ুয়া এক ছাত্রী অন্তঃসত্ত¡া হওয়ার ঘটনায় আব্দুস সালাম (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস সালাম সম্পর্কে ওই কিশোরীর গ্রাম্য দাদা হন। প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।
এর আগে বুধবার রাতে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাংকপাড়া গ্রাম থেকে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। তিনি বিবাহিত ওর দুই সন্তানের জনক। ভুক্তভোগীর বাবা একজন কৃষক।
পুলিশ ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠিয়েছে।
এদিকে পরিবার ও ভুক্তভোগীর উদ্ধৃতি দিয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, তারা একই এলাকায় বসবাস করে এবং আব্দুস সালামের সঙ্গে ওই স্কুলছাত্রীর গ্রাম্য দাদা-নাতনির সম্পর্ক ছিল। স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ওই ছাত্রী। স্কুল যাওয়ার-আসার পথে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন আব্দুস সালাম। এরপর বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন।
তিনি আরও বলেন, এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করলে তার বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। সেই মামলায় বুধবার রাতে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com