বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

News Headline :
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকাব এমডি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

রাজশাহীতে অনুমোদনহীন এনজিওর ম্যানেজার গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় অনুমোদন না নিয়ে কার্যক্রম শুরু করে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ‘মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রী’ নামে একটি এনজিওর ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবু (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভবানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর উপজেলার নিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রী নামে একটি এনজিও অনুমতি না নিয়েই কার্যক্রম শুরু করে। এরপর গ্রাহকদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদের থেকে সঞ্চয় সংগ্রহ করে। সেই সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এ সংস্থার বিরুদ্ধে। তারা গ্রাহকদের জন্য সহজশর্তে বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে জামানত নিয়ে গত ৬ সেপ্টেম্বর পালিয়ে যায়। তদন্ত করে এর সত্যতাও পাওয়া যায়।
ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে বাবুকে ভবানীগঞ্জ বাজারে মহিলা উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্মকর্তারা। গ্রাহকদের টাকা আত্মসাতের বিষয়টি বাবু স্বীকার করেন। সন্ধ্যায় বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রীর সরকারি কোনো অনুমোদন নেই। তারা প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করে। এ ঘটনায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com