শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রাজশাহীতে আসল কারখানায় নকল ক্যাবল জরিমানা ২ লাখ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় এবি ক্যাবল ইন্ডাট্রির কারখানায় নকল বিআরবি ক্যাবল পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পূর্ব-কাঁঠালবাড়িয়া এলাকার ওই কারখানাটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই ঘটনায় কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
অভিযান শেষে তিনি জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের সহায়তায় তারা এবি ক্যাবল ইন্ডাস্ট্রির কারখানায় অভিযান চালান। কারখানাটির কাগজপত্র ঠিকঠাক পাওয়া গেছে। কিন্তু প্রতিষ্ঠানটি নিজস্ব ব্র্যান্ডের ক্যাবল উৎপাদনের পাশাপাশি নকল বিআরবি ক্যাবল ও বিজলি ক্যাবল তৈরি করছিল।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে ওই কারখানা থেকে ২০ কুণ্ডলী নকল বিআরবি ক্যাবল, বিআরবি ক্যাবলের ৩ হাজার গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস কাগজের মোড়ক এবং নকল ক্যাবল তৈরির পিতলের ফর্মা জব্দ করা হয়।
এ ঘটনায় কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কারখানা মালিককে পাওয়া যায়নি। নিজেকে মালিকের ভাই পরিচয়দানকারী দেলোয়ার হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com