শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রাজশাহীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মেডিকেলে লাশ ফেলে পালিয়ে গেলো স্বামী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের মিম আকতার কারিমা (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মিম আকতার বাকশিমইল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে শিমুল হোসেন (২৬) এর স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাত মাস আগে উপজেলার ঘাসিগ্রাম গ্রামের মাজেদুলের মেয়ে মিম আকতার কারিমার সাথে বাকশিমইল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে শিমুল হোসেনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে যৌতুকের জন্য মিমকে নির্যাতন করে আসছে। গত ১৪ মে পারিবারিক কলহের করণে স্বামীর সাথে রাগ করে মিম বাবার বাড়িতে চলে যায় । বৃহস্পতিবার ১৯ মে মেয়েকে বুঝিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয় তার বাবা-মা। কিন্তু শুক্রবার বিকালে ছেলের পরিবারের লোকজন গলায় দড়ি দিয়েছে বলে মিম আকতার কারিমাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে বিকাল সাড়ে ৫ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্বামী সহ পরিবার লোকজন লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
মেয়ের বাবা মাজেদুল বলেন, মেয়েকে বিয়ের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছে মিমের শ্বশুর বাড়ির লোকজন। যৌতুক নিয়ে বিবাদের কারণে স্বামীর সাথে রাগ করে আমার মেয়ে (১৪ মে) শুক্রবার আমার বাড়িতে চলে আসে।
এরপর বৃহস্পতিবার (১৯ মে) আমরা মেয়েকে বুঝিয়ে স্বামীর বাড়িতে পাঠাই। সেখানে তারা আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমার মেয়ে বার বার বলেছিল মোটরসাইকেল ছাড়া শশুর বাড়িতে যাবে না।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মিজানুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক মর্গে পাঠিয়েছে। এই সময় নিহত মিম আকতার কারিমার স্বামীর বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে তালা মেরে ছেলের পরিবারের লোকজন পালিয়েছে। ওসি-তদন্ত আরো জানান, এ ঘটনায় মামলা একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রাহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com