শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

রাজশাহীতে তথ্য প্রদান না করায় খাদ্য নিয়ন্ত্রকের অর্থদন্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

তথ্য কমিশনের কড়া নির্দেশনা সত্ত্বেও তথ্য প্রদান না করায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামকে অর্থদন্ড দিয়েছে বাংলাদেশ তথ্য কমিশন। রোববার (১১ ডিসেম্বর) সকালে তথ্য কমিশনের ভার্চুয়ালী শুনানিতে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এই আদেশ দেন। জানা যায়, গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর গত ১৬ মার্চ গোদাগাড়ী পৌর এলাকার আব্দুল বাতেন বিভিন্ন তথ্য চেয়ে আবেদন করেন। তথ্য অধিকার আইন (২০০৯) অনুযায়ী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার নিয়ম থাকলেও তথ্য প্রদানকারী কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম আবেদন কারীকে তথ্য প্রদান করেননি। পরে তথ্য কমিশনে অভিযোগ করার পর সমন জারি করলে গত ২২ আগস্ট শুনানি হয়। এতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম ও অভিযোগকারী আব্দুল বাতেন অংশ গ্রহণ করলে উভয়ের কথা শুনে আগামী ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করতে বলে। তথ্য প্রদানের জন্য তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদনকারীকে তথ্যমূল্য চেয়ে চিঠি প্রদান করতে বললেও সেটিও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্ণপাত করেননি।পরে অভিযোগকারী আবারও তথ্য কমিশনে অভিযোগ দিলে রোববার (১১ ডিসেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়। এতে উভয়ের শুনানি হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামের তথ্য কমিশনের নির্দেশনা যথাযথ ভাবে পালন না করা ও তথ্য প্রদান না করার বিষয়টি প্রমাণিত হয়।
তথ্য অধিকার আইন (২০০৯) লঙ্ঘন করায় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলামকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আগামী ৭ কার্যদিবসের মধ্যে তথ্য আবেদকনারীকে তথ্যমূল্য চেয়ে চিঠি প্রদান ও তথ্য প্রদান করতে কড়া নির্দেশনা প্রদান করেন।
শুনানিতে আরো অংশ গ্রহণ করেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও ডক্টর আব্দুল মালেক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com