রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ বেড়েছে শীতের তীব্রতা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার (৭ জানুয়ারি) রাজশাহীতে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এক দিনের ব্যাবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৪ ডিগ্রি। এদিকে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। বাতাসের গতি ঘণ্টায় ৬ নটিক্যাল মাইল। বাতাসে গতি কম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা কম থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে বাধাগ্রস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। শীত বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষেরা। আর বিপদে আছে পদ্মার চরাঞ্চলের বাসিন্দারা। রিক্সা চালক নবাব বলেন, শীতে শরীরের মধ্যে কাপুনি ধরে যাচ্ছে। গ্যাঞ্জি, সোয়েটার, জ্যাকেট পড়েছি। সঙ্গে চাদরও আছে তারপরেও ঠা-াতে হাত পা জমে যাচ্ছে। শীতে সড়কে মানুষ কম। তাই আয়-উপার্জন কমে গেছে। শীতের মধ্যে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকছি। কিন্তু যাত্রী নেই। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান বলেন, শনিবার (৭ জানুয়ারী) সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি। এর আগের দিন শুক্রবার এ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। তিনি আরও বলেন, রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আকাশে হালকা মেঘ রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া আবহাওয়ার গতিবিধিতে ধারণা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা কমবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com