শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ অস্ত্র কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর উপকন্ঠে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ মোঃ রনি হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেেেছ র‌্যাব-৫।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ৩টায় নগরীর উপকন্ঠ কাটাখালী থানাধীন চককাপাশিয়া পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ রনি হোসেন মহানগরীর চন্দ্রিমা থানার বাচ্চুর মোড় (আখ সেন্টার ১৯নং ওয়ার্ড) মানিক হোসেনের ছেলে।
মঙ্গলবার রাতে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, মহানগরীর কাটাখালী থানাধীন চককাপাশিয়া পূর্বপাড়া গ্রামে ১জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৫।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com