মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

রাজশাহীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মোহনপুর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে নাজিম শাহ চেংকু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সিন্দুরী গ্রামে এ ঘটনা ঘটে।
সিন্দুরী গ্রামের বাসিন্দা নাজিম শাহ। ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত নাসির উদ্দীনকে (৪০) আটক করেছে পুলিশ। নাসিরের বাবার নাম নাজু শাহ।
নাজিম শাহের বড় ভাই বায়েম শাহ জানান, দুই বছর আগে বাবা নাজুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন নাসির। ওই ঘটনায় করা মামলার সাক্ষী ছিলেন নাজিম। কিছু দিন আগে নাসিরের বিরুদ্ধে আদালতে সাক্ষী দেন তিনি। এ কারণে তার ওপর ক্ষিপ্ত ছিলেন। বাবাকে হত্যা চেষ্টার মামলার আসামি হলেও নাসির পরিবারের সঙ্গেই থাকতেন। বাড়িতে মাঝে মাঝে ছুরি-চাকু বের করে নাজিম শাহকে হত্যার হুমকি দিতেন।
রবিবার সকালে পরিবারের সবাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে যান। ফাঁকা বাড়িতে খেতে বসেছিলেন নাজিম। তখন ছুরিকাঘাতে তাকে আহত করেন নাসির। এরপর বাড়ি থেকে বের হলে পড়ে মারা যান নাজিম। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। থানার সামনে দিয়ে পালানোর সময় নাসিরকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com