বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিসের সম্মেলন কক্ষ হল অব ইউনিটিতে আসন্ন  শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন  কমিটির সদস্য ও বাংলাদেশ রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার ,  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাজশাহীর ট্রাস্টি শ্রী তপন কুমার সেন , রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অম্বর কুমার সরকার, রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি কাঞ্চন রায় চৌধুরী ও রাজশাহী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি শ্রী অশিত কুমার ঘোষ ।
এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ, আটটি থানার অফিসার- ইন-চার্জবৃন্দ এবং উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে কিভাবে আরো বেশি সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান করেন। পুলিশ সুপার উপস্থিত সকলকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তার বক্তব্যে বলেন,   সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের দেশে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হয়ে থাকে। রাজশাহীতে বিগত সময়ের মত এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন নিশ্চিত করণে জেলা পুলিশে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com