শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ৩টি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবাসায়ী গ্রেপ্তার

Reading Time: < 1 minute

মাসুদ রানা, রাজশাহী:
রবিবার (১৭ এপ্রিল) রাত ১২ টার দিকে। সিপিসি-২, নাটোর ক্যাম্পের র‍্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকায় অধিনায়ক র‍্যাব-৫ রাজশাহী লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় তিনটি বিদেশী পিস্তল, ৭টি ম্যাগাজিন, ১৯রাউন্ড গুলিসহ অস্ত্রকারবারী রবিউল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করে।
সে চাঁপাইনবাবগঞ্জ জেলার তাহেরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
র‍্যাব জানায় , প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে আটককৃত ব্যাক্তি স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গোপনে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে।
এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের কা হয়েছে বলে র‍্যাব সূত্র তা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com