মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

রাজশাহীর পদ্মানদী থেকে শিশুর লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে নগরীর হাইটেক পার্ক এলাকায় আই বাঁধ সংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটির বয়স প্রায় পাঁচ বছর। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নগরীর হাইটেক পার্ক এলাকার আই বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে প্রায় পাঁচ বছর বয়েসী এক মেয়ে শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি পচে গিয়েছিল।
রাজশাহী নগরীর নৌ-পুলিশ ফাঁড়ির প্রধান ওবাইদুল হক গণমাধ্যমকে জানান, শিশুটির লাশ দেখে চেনার উপায় নেই। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিন আগে শিশুটি মারা গেছে। আর প্রাথমিক সুরতহালে বোঝার উপায় নেই যে, শিশুটিকে মেরে ফেলা হয়েছে, নাকি পদ্মায় ডুবে মারা গেছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নৌ-পুলিশ মামলাটির তদন্ত করবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com