মাসুদ রানা রাব্বানী, রাজশাহী ;
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
সোমবার সকাল ১০টায় পুলিশ কমিশনার রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে পবা উপজেলা পরিষদ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।এসময় উপস্থিতি ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।