শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রাজশাহী নগরীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ১২ ঘন্টায় প্রধান দুই আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইজিবাইক চালক কালু (৩২) হত্যাকান্ডের প্রধান দুই আসামিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত কালু মিয়া মতিহার থানাধীন ডাসমারি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
এর আগে গত শুক্রবার দুপুর ১২টার দিকে কালু মিয়াকে হত্যা কুপিয়ে হত্যা করে বখাটেরা।
পরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চন্দ্রিমা থানাধীন পাবনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-নগরীর চন্দ্রিমা থানাধিন পাবনাপাড়া এলাকার মো. বাশারের ছেলে মো. শান্ত (৩০) ও একই এলাকার মো. পিন্টুর ছেলে মিল্টন (২০)। তারা কালু হত্যাকান্ডের প্রধান আসামি। এ তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনির। তিনি বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে পাবনাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আমজাদের জমিতে কালু মিয়াকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বখাটেরা। এই ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে গত শুক্রবার রাত সাড়ে ১২টায় এ মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার দুপুরে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com