শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রাজশাহী মহানগরীতে চোরাই ট্রাক উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুন) রাত পৌনে ১০ টায় অভিযান চালিয়ে মহানগরীর পবা থানার পূর্বপুঠিয়া পাড়া এলাকায় থেকে চোরাই ট্রাকটি উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
তিনি জানান, বুধবার (১৫ জুন) ভোর ৪টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনাভের ভিতরে মোঃ শহিদ মিস্ত্রীর ট্রাক গ্যারেজ থেকে একটি ট্রাক চুরি হয়।
এ ব্যপারে ট্রাক মালিক মোঃ সাইদুর রহমান বাদি হয়ে শাহমখদুম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এরপর আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করেট্রাকটির অবস্থান সনাক্ত করা হয়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০ টায় পবা থানার পূর্বপুঠিয়া পাড়া এলাকা থেকে চোরাই ট্রাকটি উদ্ধার করে। অভিযানটি পরিচালনা করেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুল মতিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com