বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

রাজশাহী মহানগরীতে দুই ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে দুই ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো: মোঃ সোহান (২২) চারঘাট থানার মোঃ মাহাবুবের ছেলে ও মোঃ সেলিম ইসলাম মির্জা (২২), রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলাম মির্জার ছেলে। সোমবার বিকেল ৪টায় এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
তিনি জানান, রোববার (২৯ মে), সকাল সাড়ে ১০ টায় মোঃ খোকন আলীর স্ত্রী ও বোন রিক্সায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলো। পথে বোয়ালিয়া মডেল থানার রাণীনগর এলাকায় আসামীরা খোকনের স্ত্রী ও বোনের রিক্সার গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খোকনের স্ত্রী ও বোনের দেহ তল্লাশী করতে চায়। খোকনের স্ত্রী ও বোন দেহ তাল্লাশী করতে না দিতে চাইলে আসামিরা তাদের থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। ঘটনাটি দেখে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসে। আশপাশের লোকদের আসতে দেখে আসামীরা পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা আসামিদেরকে আটক করে এবং ৯৯৯-এ কল করে ঘটনাটি জানায়। ৯৯৯- এর তথ্য অনুসারে বোয়ালিয়া মডেল থানার ডিউটিরত অফিসার এসআই এম.এ.টি.এম জুলফিকার হায়দার ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ মোঃ সোহান ও মোঃ সেলিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com