বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহী মহানগরীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাত ১টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার শ্যামপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করো হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আলিম(৩০), মোঃ জসিম আলী(৩৫), মোঃ রুবেল আলী(৩০), শ্রী মিঠুন কর্মকার(২৪), মোঃ সম্্রাট(২৫) ও মোঃ নুরুল ইসলাম(২৮)।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, সোমবার (৬ জুন) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার শ্যামপুকুর এলাকায় একদল জুয়াড়ি জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করে এসআই কাজী জাকারিয়া ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়। এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com