সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী নাশকতা মামলায় গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
পবা থানার নাশকতা মামলার পলাতক আসামী মহানগর জামায়াতের সেক্রেটারীকে মো: এমাজ উদ্দিন মন্ডলকে(৫০) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার বিকেল থেকে শুরু করে শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মহানগরী রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো: এমাজ উদ্দিন মন্ডল (৫০) ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মন্ডলের ছেলে। সে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েল।
তিনি জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা এমাজ উদ্দিন মন্ডল ও তার অন্যান্য সহযোগিরা সরকার বিরোধী অপপ্রচার-সহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করে থাকে বলে জানা যায়। এই নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকান্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং দাঙ্গাহাঙ্গামার মোট ৩৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এছাড়াও তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com