মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা

রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ৩৫ জনকে আহ্বায়ক ও সদস্য সচিবসহ রাখা হয়েছে। বুধবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুন অর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়। তথ্যনুযায়ী বোয়ালিয়া থানা (পূর্ব) শাখা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব আলাউদ্দিন আলী। বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আলী এবং সদস্য সচিব বজলুজ্জামান মোহন। নগরীর মতিহার থানায় আহ্বায়ক একরাম আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইফতিয়ার মাহমুদ বাবু এবং সদস্য সচিব আল মামুন বাবু।
রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্য সচিব আমিনুল ইসলাম। শাহমখদুম থানার আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব নাসিম খান। চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান এবং সদস্য সচিব মনিরুল ইসলাম জনি। কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু আলম খান উজ্জাল এবং সদস্য সচিব মজিউল আহসান হিমেল। উল্লেখ্য, ২০২১ সালের ১০ মার্চ রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com