শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী লিফলেট বিতরণ পরিচ্ছন্নতা অভিযান প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন টেকসই কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তি বিস্তারের কোনো বিকল্প নেই — কৃষিবিদ মসীহুর রহমান পাবনায় পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৯জন ভ্রাম্যমান আদালতে সাজা ১৫জন পাবনা র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

রাজিবপুরে গুরুত্বপূর্ন রাস্তা ভেঙ্গে যাওয়ায় জন দুর্ভোগ

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের কাচারী পাড়ার রাস্তাটি টানা বৃষ্টিতে ভেঙ্গে গেছে। এতে পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। হুমকিম মুখে আছে পাশের বাড়ি।
সরজমিনে গিয়ে দেখা যায়, রাজিবপুর কাচারী পাড়ার রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি ভাঙ্গার কারণে রাজিবপুর হাটবাজার, উপজেলা পরিষদ ও হাসপাতালের সাথে যাতায়াত ব্যবস্থা অটোরিক্সা , ভ্যান, মোটরসাইকেল , নিয়ে আসা – যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এতে করে কৃষকের পন্য ক্রয় -বিক্রয় কষ্টকর হয়েছে ।
এ বিষয়ে স্থানীয় মেহেদী হাসান (মিঠু) হাজী (৩৫) জানান, প্রায় ২ মাস ধরে আমাদের রাস্তাটি ভেঙ্গে গিয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে দেখা দিয়েছে চরম ভোগান্তি ছাত্র -ছাত্রী এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে, রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে যে কোন সময় বড় ধরনের দূঘর্টনা ঘটতে পারে। তাই রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের নিকট আহবান জানান ।
এই বিষয়ে রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরণ মোঃ ইলিয়াস জানান, এই বিষয়ে আমি উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের মহাদয়ের সাথে কথা বলেছি অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com