মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

রামেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন মৃত্যু হয়েছিলো ৫জনের।
গতকাল বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন ছিলেন। মৃতদের মধ্যে মহিলা একজন ও পুরুষ সাতজন রয়েছেন। তাদের বয়স ২১থেকে ৬১ মধ্যে।
রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫জন। বর্তমানে রামেকে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ২৩জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৬৫জন ও করোনা নেগেটিভ ২৩জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রামেকের বিভিন্ন করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৩জন।
গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে মোট ৪৬৫জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৮জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৭দশমিক ৪৫শতাংশ, চাপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১৩দশমিক ৭৯শতাংশ ও জয়পুরহাটে ৩দশমিক ৭৯ শতাংশ ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com