সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের বেলকুচিতে ১টি পিস্তল ১টি ম্যাগাজিন ২রাউন্ড গুলিসহ আটক ১

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ১৯/০৪/২০২২ ইং তারিখ রাত ৮.০৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন রান্ধুনীবাড়ী কবরস্থান মোড়স্থ জনতা ব্যাংক রান্ধুনীবাড়ী শাখার দক্ষিণে পাকা রাস্তার পার্শ্বে একটি বিশেষ অভিযান চালিয়ে ১ টি পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ০২(দুই) রাউন্ড গুলিসহ ০১ জনকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে অস্ত্র ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ হারুন-অর-রশিদ(৩৭), পিতা- মোঃ নূর হোসেন সরকার, স্থায়ী সাং-বয়রা মাছুম, বর্তমান সাং-নাকফাটা পশ্চিমপাড়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের অস্ত্র উদ্ধার অভিযান সচল রেখে অস্ত্র মুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

সূত্র ও বিস্তারিতঃ
এম. রিফাত-বিন-আসাদ,মেজর, মিডিয়া অফিসার, র‌্যাব-১২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com