বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

শীতে তীব্র লোডশেডিংয়ে অস্বস্তিতে গোপালগঞ্জবাসী

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ:
 গোপালগঞ্জে শীতকালেও ঘন ঘন লোডশেডিং চলছে। অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রাহকেরা। যথেচ্ছা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা গোপালগঞ্জ ওয়েস্ট পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) এর নিত্তনৈমিত্তিক কাজে পরিণত হয়েছে। এতে বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য, অফিস আদালত ও বাসা বাড়িতে দেখা দিয়েছে স্থবিরতা। মানুষ চরম অস্বস্তি ও ভোগান্তিতে ভুগছে। বিদ্যুৎ সেবা পেতে অভিযোগ নাম্বারে ফোন করলেও সাড়া দিচ্ছে না অফিস কর্তৃপক্ষ। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়েছেন কোমলমতি শিশুরা। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেলেও লোডশেডিংয়ের প্রকোপে রাতে ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। এদিকে গোপালগঞ্জে প্রতি ২৪ ঘণ্টায় লোডশেডিং হচ্ছে ১০-১৫ বার। বিদ্যুতের এমন অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অজুহাত দেখিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে গোপালগঞ্জ ওজোপাডিকো। আবার অসৎ উদ্দেশ্যে প্রতিটি সংযোগ সার্ভিস তার লুস কালেকশন করে দেয়া হচ্ছে। এতে বিদ্যুতের লো-বোল্টেজের কারণে ফ্রিজ, মোটর, কম্পিউটার, বাল্বসহ যান্ত্রিক ও ইলেকট্রিক সামগ্রী নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, ব্যবসা প্রতিষ্ঠান, চিকিৎসা, ব্যাংকিং সেবা, শিক্ষা ও গৃহস্থালির কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এবিষয়ে গোপালগঞ্জের সুশীল সমাজের অভিযোগ, শীত মৌসুমেও লোডশেডিংয়ের যন্ত্রণায় অস্বস্তিতে ভুগছেন। শীতে বিদ্যুতের চাহিদা কমলেও হঠাৎ করে বেড়েছে লোডশেডিংয়ের তীব্রতা। গত কয়েকমাস ধরে গোপালগঞ্জে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের এমন লুকোচুরি খেলা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করছেন তারা।
গোপালগঞ্জ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী জনাব আমিনুর রহমান বলেন, ‘জাতীয় গ্রিড থেকে গোপালগঞ্জ সাবস্টেশন গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com