বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

সিংড়ায় দিনদুপুরে মটরসাইকেল চুরি

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর:

নাটোরের সিংড়ায় দিন দুপুরে ১০০ সিসির কালো রংয়ের বাজাজ কোম্পানীর একটি প্লাটিনা মটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৪সেপ্টম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে মটরসাইকেল চুরির এ ঘটনা ঘটে। ওই মটর সাইকেলের মালিক সিংড়া কাশফুল উলুম নেছারীয়া মাদ্রাসার শিক্ষা সচীব মুফতি জাকারিয়া মাসুদ। তার গ্রামের বাড়ি উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের মাঁধা বাঁশবাড়িয়া গ্রামে। এঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগী জাকারিয়া মাসুদ জানায়, রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমের সামনে আমার মটরসাইকেলটি রেখে হলরুমে একটি অনুষ্ঠানে অংশ নেই। দুপুর ১ টায় অনুষ্ঠান শেষে এসে দেখি মটর সাইকেল নাই। পরে অনেক খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ করি। আমি আমার মটরসাইকেলটি উদ্ধার চাই। সিংড়া থানা অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দিকী জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে চুরি হওয়া মটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com