সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

News Headline :
বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে রাজশাহীতে উদযাপিত হবে পহেলা বৈশাখ ‘তেলের জন্য ভোগান্তি বাড়তেছে, কমার কোনো লক্ষণই দেখতেছি না’ ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা হয়নি, ট্রাম্পের সামনে বিকল্প কী কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়: পাক-পররাষ্ট্রমন্ত্রী রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চো অগ্রাধিকার দিতে হবে -শিক্ষামন্ত্রী রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন

বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে রাজশাহীতে উদযাপিত হবে পহেলা বৈশাখ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৩০ চৈত্র সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে রাজশাহী সিমলা পার্কে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।

পহেলা বৈশাখ সকাল ৭টায় রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা হতে শিশু একাডেমি পর্যন্ত বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমিতে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করা হবে। সকাল পৌঁনে আটটায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

১ ও ২ বৈশাখ দুই দিনব্যাপী শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নববর্ষের মেলা। মেলার ১ম দিন গম্ভীরা, আলকাপ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য ও পুতুল নাট্য আয়োজন করা হবে। মেলার দ্বিতীয় দিন বাউল ও লোক গান এবং যাত্রাপালার আয়োজন করা হবে।

সুবিধাজনক সময়ে বাংলাদেশ শিশু একাডেমিতে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখ সুবিধাজনক সময়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে খৈ, মুড়ি, মুড়কি ও বাতাসার মতো ঐতিতহ্যবাহী খাবারের ব্যবস্থা করা হবে। শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদ্যাপন করা হবে। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশমূল্য ছাড়া দর্শনের জন্য উম্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com