রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

নওগাঁয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ীর

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার মান্দায় হাসপাতাল চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে নুর ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুর ইসলাম মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। দেলুয়াবাড়ি বাজারে তিনি সবজি বিক্রি করতেন। নিহতের বড় মেয়ে নাদিরা খাতুন জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বাবা নুর ইসলামের অ্যাসিডিটি বেড়ে গিয়ে পেটের ব্যথা শুরু হয়। এ সময় বাজারের একটি দোকান থেকে ওষুধ কিনে খান। অ্যাসিডিটির পরিমাণ আরও বাড়লে তাকে মান্দা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির নিকটে পৌঁছার পর আবারো অসুস্থ হয়ে মারা যান তিনি। তিনি অভিযোগ করে বলেন, বাবার স্বাভাবিক মৃত্যুকে ভিন্নখাতে নিতে স্থানীয় কিছু লোকজন পুলিশকে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে জটিলতার সৃষ্টি করছেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, নুর ইসলামের মৃত্যুর কারণ নিয়ে কথা উঠেছে। এ কারণে তার মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com