বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন

Reading Time: < 1 minute

কুষ্টিয়া সংবাদদাতা:
“পথ যেন হয় শান্তির-মৃত্যুর জন্য নয়” এই শ্লোগানকে সামনে রেখে বেপরোয়া যান নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক যান নিশ্চিতকরণ এবং সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় শহরের বটতৈল মোড়ে জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খালিদ হাসান সিপাই এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আ স ম মোস্তফা কামাল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ও বিএনপির নেতা এস এম গোলাম কবির, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল হাশেম, বিশিষ্ট শিক্ষাবিদ মোশাররফ হোসেন, হাফেজ সাব্বির আহমেদ, হারুন উর রশীদ পীর, তৃণমূল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম মনোসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ রাস্তায় যানজট ও সড়ক দূর্ঘটনা এড়াতে দিনের বেলায় কুষ্টিয়া শহরে অবৈধ যান ট্রলিসহ অনিয়মতান্ত্রিকভাবে চলাচলকারী গাড়ী বন্ধের দাবী জানান। বেপরোয়া মোটরসাইকেল ও গাড়ী চলাচলে নিয়ম মেনে গাড়ী চলানোর জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। ট্রাফিক আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এছাড়াও জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com