শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশের এস আই নিহত

Reading Time: < 1 minute

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মো.সবুজ (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর)  ১২ টার দিকে নরসিংদী থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি (তদন্ত)  মো: ফারুক মোল্লা। জানা যায়, নিহত সবুজ ডেমরা থানায় উপ-পরিদর্শক (এস আই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। নরসিংদী শিবপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: নুর উদ্দিন বলেন, আজ সকাল ৯ টায় নরসিংদীর শিবপুর উপজেলার বড়ইতলা এলাকা থেকে ঢাকায় যাওয়ার পথে কারার চরে মদিনা ফ্যাক্টরির সামনে তার বাইকের উপর বিপরীত দিক থেকে আসা পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। পরে, দুপুর ১২ টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com