admin
- ১৯ ডিসেম্বর, ২০২২ / ১৬৬ Time View
Reading Time: < 1 minute
এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে শিল্পী খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী-ঢাকা রেল সড়কের মুলাডুলি এলাকায় শিল্পী খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। শিল্পী খাতুন পাবনা সদর উপজেলার বড়দিকশাইল গ্রামের জনি প্রামাণিকের স্ত্রী। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোসাইপুর গ্রামের আব্দুর রশিদ দেওয়ানের মেয়ে। এলাকাবাসী জানাই , এক নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ওই নারী শরীরে ট্রেনের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার (উপ-পরিদর্শক) এস আই আব্দুল মতিন জানান, শিল্পী খাতুন রাতের যে কোনো সময় ঢাকা-ঈশ্বরদী ট্রেনে চলাচলকারী ট্রেনে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রেনের ধাক্কায় সে লাইনের পাশে পড়ে যায়। শিল্পীর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
Post Views: 2