বুধবার, ০৩ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু

তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর তানোর উপজেলায় একটি গোয়ালঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাতপুকুরিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, সাতপুকুরিয়া মহল্লার মৃত শাম মোহাম্মদের ছেলে আব্দুল মালেকের বাড়ির গোয়ালঘরে হঠাৎ আগুন লাগে। এতে গোয়ালঘরে থাকা ৪টি বড় ও ২টি ছোট গরু আগুনে পুড়ে মারা যায়।

এ ঘটনায় মালেকের প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। আগুন লাগার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে তানোর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল অথবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com