শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

পাবনার ঈশ্বরদীতে ২১ টি মামলার আসামীসহ দুইজন ডাকাত আটক

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে ডাকাতির চেষ্টাকালে ওয়ান শ্যুটারগান সহ ২১ টি মামলার আসামীসহ দুইজন ডাকাত আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ঈশ্বরদী থানা পুলিশ জানায়, গতকাল ২৪ জুন রাত ২টার দিকে ঈশ্বরদী থানার টহল টিম ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চর মিরকামারী পশ্চিমপাড়া শাকড়েগাড়ি মোড় ওয়াপদার উত্তর পাশে একদল দুস্কৃতিকারী একটি ট্রাক সহ অবস্হান করছে। তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করলে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়।পুলিশের উপস্থিতিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সম্মুখে তল্লাশি করে। আসামীরা হলো জাহাঙ্গীর (৪০) গোয়ালপাড়া গ্রামের,পলাশবাড়ি থানার গাইবান্ধা জেলার মধু মিয়া ছেলে এবং মেহেদুল @ মিদুল(২৯) জীবনপুর গ্রামের শিবগঞ্জ থানার বগুড়ার জেলার জাহিদুলের ছেলে। পরে শরীর তল্লাশি করে একটি সচল ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এবং তাদের দেয়া তথ্যর ভিত্তিতে ট্রাক তল্লাশি করে দুই গাছি দড়ি, একটি কাটার, ০৫ টি ছোরা, ০১ টি চাপাতি, ০১ টি লোহার দন্ড এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক টি জব্দ করা হয়।আসমীদের নিকট থেকে তাদের বেশ কয়েকজন পলাতক সহযোগীর নাম ঠিকানা পাওয়া যায়। যাচাই করে দেখা যায় আসামী জাহাঙ্গীর এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইনে, ২১(একুশ )টি মামলা বিচারাধীন আছে।
আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com