শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

News Headline :
আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া, পাবনা :

পাবনার ভাঙ্গুড়ায় পারবর্তী রাণী (৬৪) নামে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। আজ শনিবার বিকাল ৪ টার দিকে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের দিয়ারপাড়া রেলগেট নামক স্থান থেকে ওই বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার খগেন শিং এর স্ত্রী। জানা যায়, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে মন্ডতোষ ইউনিয়নের দিয়ার পাড়া রেলগেট সংলগ্ন বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের ব্রিজের পাশে শনিবার তিনটার দিকে স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধ নারীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ওই বৃদ্ধ নারীর পরিচয় সনাক্ত করে পরিবার কে খবর দেন। সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধ নারী মারা যেতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।  ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com