শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পাবনায় মোটর সাইকেল ছিনতাই ২জন গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার

পাবনায় মোটর সাইকেল ছিনতাই ২জন গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় ছিনতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করেছে পাবনা থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ ২জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার নওগা জেলার ধনুট উপজেলা থেকে মোটর সাইকেল উদ্ধার করা হয়।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম জানান, গত ২৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১ টার দিকে সদর থানার বাজিতপুর ঘাট গাভার প্রজেক্টের সামনে থেকে অস্ত্রের মুখে পথরোধ করে ব্যবসায়ী আসাদুলের জিক্সার মোটর সাইকেলটি ছিনতাই করে।
এ ঘটনায় আসাদুল বাদী হয়ে পাবনা সদর থানার একটি মামলা দায়ের করে। যার নং-নং ০৮। মামলার তদন্তকারী কর্মকর্তা হেমায়েতপুর পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই/রাজিব হাসান আসামী কুঠিবাড়ি গ্রামের আইয়ুব খাঁর ছেলে জনি খাঁ (৩৪) কে গ্রেফতার করে। জনির স্বীকারোক্তি অনুযায়ী ধনুট থানা এলাকা থেকে ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। সেখান থেকে সুজন নামে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com