রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

পাবনায় সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মা দুই মেয়েসহ ৪ জন নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনা সুজানগর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের দ্বাড়িয়াপুর নামকস্থানে সিএনজি চালিত অটোরিক্সার সাথে ইঞ্জিনচালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ ৪জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, আমিনপুর থানার সুজানগর উপজেলার আহম্মাদপুর গ্রামের সবুজ হোসেনের স্ত্রী বিলকিস বেগম (২৬), তার মেয়ে সিনথিয়া(০৬) ও শিশু আয়শা(দেড় মাস) এবং সিএনজি চালক। এসময় আরো ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে বিলকিস বেগম মেয়েদের নিয়ে সুজানগরের বাপের বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সায় আহমেদপুর শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তারা পাবনা-নগরবাড়ি মহাসড়কের দ্বাড়িয়াপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত নসিমন সিএনজি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুটি শিশু বাচ্চা ও সিএনজির ড্রাইভার মারা যান। গুরুতর আহত মা বিলকিস বেগমকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এসময় সিএনজির আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com