শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

পাবনায় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার; আটক ২

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা, পাবনা:

পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকেও আটক করা হয়েছে। আটক দুইজন হলো, সুজানগর উপজেলার বনখোলা দাসপাড়া গ্রামের মোয়াজ্জিম খাঁর ছেলে মনিরুল ইসলাম (২৫) ও সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সাদ্দাম হোসেন রুবেল । মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। তিনি জানান, গত ১৮ জুন রাতে বেড়া থানার মৈত্রবাধা এলাকার বাসিন্দা ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি এপাচি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় বেড়া মডেল থানায় একটি চুরির মামলা করেন ক্ষতিগ্রস্থ ইউসুফ আলী। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ২৬ জুন অভিযান চালিয়ে সুজানগরের দাসপাড়া থেকে প্রথমে মনিরুল ইসলামকে আটক ও তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক চোর চক্রের অপর সদস্য সাদ্দাম হোসেন রুবেলকে আটক করে। পরে রুবেলের দেয়া তথ্য মতে পাবনা সদর, বেড়া ও সুজানগর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫টি মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রুবেলের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুইজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com