শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

বগুড়া আদমদীঘিতে জুয়ার আসরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার।

Reading Time: < 1 minute

বগুড়া আদমদীঘিতে জুয়ার আসরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার।

হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোর্টার,আদমদীঘি বগুড়া।

বগুড়ার আদমদীঘিতে রাতের আধারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউপির কায়েতপাড়া গ্রামের একটি সবজি চাষের ভিটায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ গ্রেপ্তার করা হয়। উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টা থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৪ জুয়ারীকে গ্রেপ্তার করেন। এ সময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ ওই জুয়ার আসর থেকে নগদ ১৭০০টাকা, দুইটি প্লেয়িং কার্ড (তাসের) প্যাকেট ও তাস খেলার কাজে ব্যবহৃত প্লাষ্টিকের চট জব্দ করে। গ্রেপ্তার চারজনের মধ্যে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সিংড়াপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), সান্তাহার ইউপির কায়েত পাড়া গ্রামের মৃত হাদনের ছেলে সামাদ (৩৮), একই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে ছানাউল (২৪) ও দমদমা গ্রামের আব্দুস সালামের ছেলে বিদ্যুৎ হোসেন (২৭)।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com