শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সুগারক্রপ ইনষ্টিটিউট ঈশ্বরদী অফিসে বাকবিতন্ডা যে কোন মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা

Reading Time: < 1 minute

বিশেষ প্রতিনিধি, ঈশ্বরদী পাবনা:
বাংলাদেশ সুগারক্রপ ইনষ্টিটিউট ঈশ্বরদী অফিসে সাধারণ সভায় বাকবিতন্ডা আলোচনা শেষ না করেই সভার কাজ শেষ করেছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রধান
জানাগেছে,গত( ৮ই আগষ্ট )বিএসআরআই এর সকল বিজ্ঞানীর একটি সাধারণ সভায় বৈজ্ঞানিক কর্মকর্তারা শূন্য পদে পদোন্নতির বিষয়ে মহাপরিচালকের কাছে দাবী জানান, এ সময় মহাপরিচালক ড মোঃ আমজাদ হোসেন বলেন আদালতে মামলা চলমান আছে । সুতরাং এই মুহূর্তে কোন পদোন্নতি করানো তার পক্ষে সম্ভব নয়। এদিকে আদালতে যে মামলা রয়েছে তা মুখ্য বৈজ্ঞানিক পর্যায়ে। এক পর্যায়ে সভা চলাকালে গুটি কয়েক বৈজ্ঞানিক কর্মকর্ততা মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে । এসময় মহাপরিচালক ড মোঃ আমজাদ হোসেন নিরব ভূমিকা পালন করায় প্রতিয়মান হয় যে তিনি বৈজ্ঞানিক কর্মকর্তাদের পক্ষে ভূমিকা রাখছেন । এদিকে এই ঘটনার একপর্যায়ে মহাপরিচালক ড মোঃ আমজাদ হোসেন নিজের ক্ষমতা বলে বৈজ্ঞানিক কর্মকর্তাদের নিয়ে অন্যত্র গিয়ে মিটিং করেন এবং সেখানে তিনি বলেন যে মুখ্য বৈজ্ঞানিকদের মামলার জন্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের উস্কানি দিয়ে সিনিয়র বিজ্ঞানীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এহেন ঘটনায় প্রতিষ্ঠানে বিজ্ঞানীদের মধ্যে অচল অবস্থা বিরাজ করছে যা গবেষণার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত করছে। সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে বিজ্ঞানীরা গবেষণা কাজ বাদ দিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে মিটিং করে চলছে।
অপরদিকে জুনিয়র বিজ্ঞানীরা সিনিয়র বিজ্ঞানীদের রুমে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি প্রদর্শন করছে বলে সুত্র মতে জানা যায় ।
এহেন পরিস্থিতিতে যে কোন সময় গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞানীদের মধ্যে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। এটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কাম্য নয় বলে অনেকেই মন্তব্য করছেন।
এ ব্যাপারে মহাপরিচালক ড মোঃ আমজাদ হোসেন এর সাথে কথা বলে তার মন্তব্য জানতে চেয়ে তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com