সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

বাঘায় পাওনা টাকা চাওয়ায় জীবন দিতে হলো কলেজছাত্রকে, আটক ২

Reading Time: < 1 minute

আবুল হাশেম,রাজশাহী:
রাজশাহীর বাঘায়পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। রবিবার (১১ জুলাই) রাতে উপজেলার বাউসা ইউনিয়নের খাগর বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।এই ঘটনায় নিহতের ভাবী বাদী হয়ে ১১জনকে আসামী করে মামলা করেন।বাঘা থানা পুলিশ রাতে আড়ানী পৌর এলাকার হাফিজুল ইসলাম ও নাসির উদ্দিন নামে দু’জন আসামীকে  আটক করে।
নিহত জাকির (২৩)হোসেন পার্শ্ববর্তী আব্দুলপুর কলেজের রাষ্ট বিজ্ঞান শেষ বর্ষের ছাত্র ছিলেন।বাঘা উপজেলার খাগর বাড়িয়া এলাকার আলহাজ মহির মাস্টারের ছেলে  বলে জানা গেছে।
আভিযোগে জানা গেছে, নিহত জাকির হোসেনের বন্ধু আশিক (২৬), বদিউর (২৭) শরিফুল (৩০) ও কুদ্দুস আলী (২৫) এদের কাছ থেকে  প্রায় ৪০ হাজার টাকা পাই জাকির । এই টাকা চাওয়াকে কেন্দ্র করে রবিবার(১১জুলাই) রাত ৯ টার সময় তারাসহ আরও ৬-৭ জন একত্রিত হয়ে জাকির হোসেনের পেটে চাকু মারে। এ সময় জাকির হোসেন চিৎকার করলে  স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। স্থানীয়  লোকজনের সহযোগীতায় পরিবারের লোকজনসহ তাকে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ১১ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা রজু করা হয়েছে। অতঃপর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আড়ানী পৌর এলাকার মুক্তার আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং মৃত রহমত আলীর ছেলে নাসির উদ্দিনকে (৬০) রাতে গ্রেফতার করেছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com