সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রংপুরে ব্যবসায়ী দেলোয়ার হত্যা প্রধান আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর :
রংপুরের পীরগাছা উপজেলায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যাকন্ডের ৭২ ঘন্টা পর মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মিঠাপুকুরের জায়গীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে তার প্রাথমিক স্বীকারোক্তিতে এ হত্যাকাÐে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. আশরাফুল আলম পলাশ। তিনি জানান, পীরগাছা থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দীর্ঘ ৭২ ঘণ্টা পর চাঞ্চল্যকর দেলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে মিঠাপুকুরের জায়গীরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাÐের সঙ্গে জড়িত থাকার বিষয়ে পুলিশকে তথ্য দেন। সেই তথ্যের ওপর ভিত্তি করে ঘটনাস্থলের কাছের একটি পুকুর থেকে হত্যাকাÐে ব্যবহৃত দেশীয় ছুরিটি উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় বেশ কিছু ক্লু পাওয়া গেছে। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে। আসামি ফারুক মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। তিনি পুলিশের কাছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, গত শুক্রবার (২৭ মে) রাতে পীরগাছা উপজেলার অনন্তরাম কসাইটারী কুড়ারপার ব্রিজ এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন ছুরিকাঘাতে হত্যার শিকার হন। ঘটনার আগমুহূর্তে দেলোয়ার হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে যান তার ভায়রা ফারুক মিয়া। নিহত দেলোয়ার হোসেন (৩৬) অনন্তরাম কসাইটারী এলাকার সবুর উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন মৌসুমে ধান, গম, ভুট্টা গোডাউনজাত রেখে ব্যবসা করতেন। সম্প্রতি তিনি সবজির ব্যবসা শুরু করেন। দোকান ভাড়া নিয়ে বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি করে ওই দিনই মামলা করেন নিহত দেলোয়ারের স্ত্রী আনোয়ারা বেগম। এতে ফারুক মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করা হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিন জনকে আটক করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com