বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ৬০০ গ্রাম গাঁজা-সহ মোঃ পিয়ারুল ইসলাম(৩৩) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার মাদক কারবারী মোহনপুর থানার বসন্ত কেদার গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জানা যায়, পবা থানার মধুসুদনপুর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেথানে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী পিয়ারুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করে এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে সে জানায়, উদ্ধারকৃত গাঁজা গুলো অপর মাদক ব্যবসায়ী মোঃ সনির (২৭) কাছ থেকে ক্রয় করেছে। সে আরো জানায়, তারা একত্রে দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।
বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি ডিসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com