রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে হেরোইনসহ মোছাঃ সালমা বেগম (৩৪) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলস্টেশনের গণশৌচাগারের বারান্দা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার নারী মাদক কারবারী মোছাঃ সালমা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন তেলিখালি গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের মেয়ে ।
শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলস্টেশনে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ এক নারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com