রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

News Headline :
হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

রাজশাহী মহানগর ডিবি’র পৃথক অভিযানে ৪ জুয়াড়ি ও ১ মাদক কারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-সহ ১ মাদক কারবারী ও জুয়া খেলার সরঞ্জামাদি-সহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার সন্ধ্যা সোয়া ৬টায় রাজপাড়া থানার হড়গ্রাম পুরাতন কেশবপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ফয়সালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মো: ফয়সাল হোসেন(৩৮) মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা গ্রামের মৃত. আ: সুবহানের ছেলে।
একই দিনে অপর এক অভিযানে দুপুর পৌনে ১টায় কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকায় জুয়া খেলা অবস্থায় ৪ জন জুয়াড়িকে তাস ও নগদ টাকা-সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো: মিলন(৩৮), মো: ইশা খান(৩৫), মো: টিয়া(৩৫) ও মো: পিয়ার আলী(৩৪)।
অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের তত্ত¡াবধানে এসআই মোহা: আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com