শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

র‌্যাব ১২ অভিযানে মাদকসহ ৪জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি :
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান হেরোইন, ইয়াবা ও গাঁজার গাছসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ১৭/০৬/২০২২ ইং তারিখ রাত ০৩.০৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ০১নং রামকৃষ্ণ ইউনিয়নের অন্তর্গত ভট্র মাঝড়িয়া পাড়া গ্রামস্থ আসামী মোঃ হেলাল এর বসত বাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৫ (একশত পয়তাল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৪ (চৌত্রিশ) গ্রাম হেরোইন এবং ০২ টি গাঁজার গাছ (ওজনঃ ৫ কেজি ৮০০ গ্রাম)সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট থেকে ০১ টি চাইনিজ কুড়াল,০১ টি স্টিলের কাভারযুক্ত ছোরা, মাদক ক্রয়-বিক্রয় ও বহনের এর কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল ও ০২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ হেলাল (৪৪),পিতা-মৃত- মোঃ হাবিবুর রহমান, সাং- ভট্র মাঝড়িয়া, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ, ২। মোঃ আব্দুল আলীম (৪০), পিতা- মৃত- শাহেদ আলী, সাং- কাশিয়ার চর, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ, ৩। মোঃ হযরত আলী (২৪), পিতা- মোঃ আফছার আলী, সাং- ওলিদহ, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ, ৪। মোঃ ফরজ আলী (৪৮), পিতা- মৃত- মোজাহার আলী, সাং- বানিয়াকইর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

সূত্র ও বিস্তারিত : মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী পুলিশ সুপার,মিডিয়া অফিসার, র‌্যাব-১২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com