শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

লালমাইয়ের ভূলইন উত্তরে প্রবাসীর বসতঘর ভস্মীভূত; ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

Reading Time: < 1 minute

গাজী মামুন,কুমিল্লা :
কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ হাজাতিয়া গ্রামের আবুল হাসেমের বাড়িতে সৌদি প্রবাসী কবির হোসেনের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে সব পুড়ে ছাঁই।
স্থানীয়রা জানায়, আগুন লাগার খবরে আমরা দ্রুত ঘুম থেকে উঠে দেখি কবিরের ঘরে আগুন জ্বলছে। কাছাকাছি পর্যায়ে কোনো পুকুর বা কুয়া না থাকায় দূর থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনি। এরই মধ্যে ৯৯৯ এ কল করে আগুনের বিষয়টি জানালে সদর দক্ষিণ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।
ভূক্তভোগী প্রবাসী কবির হোসেনের স্ত্রী রোকেয়া বেগম বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। দুই ছেলে এক মেয়ে নিয়ে আমাদের একটিই থাকার ঘর। একটি রান্নাঘর সহ সেটিই পুড়ে ছাঁই গেল। কীভাবে আগুন লেগেছে তা ঠিক বলতে পারি না। তবে নগদ অর্থ সহ ৬ লক্ষ টাকার ক্ষতিতে আমরা এখন নিঃস্ব।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান কবির ক্ষতিগ্রস্ত পরিবার’কে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহর উপর ভরসা রাখুন আর ধৈর্য্য ধারণ করুন। আপনাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com