রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

Reading Time: < 1 minute

রনজিৎ বর্মন, শ্যামনগর সাতক্ষীরা :

সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনির বার্ষিক বনভোজন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে ভ্রমণ যাত্রা  উদ্বোধন করেন। যশোর বিনোদিয়া পার্ক, ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলের রাজ্যে দিনভর সৌন্দর্য উপভোগ, প্রীতি লটারী বিজয়ীদের পুরস্কার ও সম্মানিত বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সাবেক শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বর্তমান ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ঝিকরগাছা উপজেলা পরিষদ হলরুমে অতিথিদের স্বাগত জানিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ঝিকরগাছার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে এর অপর সম্ভাবনার পথের দিক নির্দেশনা মূলক বক্তব্যে গদখালীর ফুলের রাজ্যে বিষয়টি প্রাধান্য পায়। উপজেলা নির্বাহী অফিসারের আতিথেয়তায় সকল সাংবাদিকবৃন্দ মুগ্ধ হন।
পরবর্তীতে যশোরের বিনোদিয়া পার্কে সাংবাদিকরা ঘুরে ঘুরে এর ইতিহাস, সৌন্দর্য ও ঐতিহ্য সংস্কৃতি উপভোগ করেন। বিকাল ৪ টার দিকে  ঝিকরগাছার গদখালীর ফুলের রাজ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর নেতৃত্বে সাংবাদিকরা ফুল রাজ্যে গমন করেন। সৌন্দর্য উপভোগ্ অসংখ্যা নানান প্রজাতির ফুল, ফুল গাছ, রঙবেরঙের  ফুল, পিকনিক স্পর্ট ও সবুজ ক্ষেত, হাজারো দর্শকের উপস্থিতিতে ভ্রমণটা সাফল্য বয়ে আনে। আনন্দ লটারী বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন আনন্দঘন পরিবেশে পুরস্কার প্রদান করেন। পরবতীতে প্রধান অতিথি সকল সাংবাদিকবৃন্দকে একটি করে ক্যাপসিক্যাম গাছের চারা উপহার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com