বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

অটোবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে অটোবাইকের ধাক্কায় সহি (১০) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আথাইলশিমুল এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত সহি ওই ইউনিয়নের খয়ের বাড়িয়া গ্রামের মৃত ফুরকান ঢালীর ছেলে।
এসময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে অটোবাইক । গুরুতর আহত অবস্থায় অটোবাইকের চালক সিদ্দিককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া অটোবাইকের আরও ৪ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানায়, সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বাড়ি ফেরার পথে দাশুড়িয়া ইউনিয়নের আথাইলশিমুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় সহি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, ইজিবাইকের ধাক্কায় আহত শিক্ষার্থী সহির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com