মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

অফিসের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ সংলগ্ন চরের মাটি কর্তন

Reading Time: < 1 minute

মোঃ আশিক, শ্যামনগর উপজেলা :
শ্যামনগর উপজেলার পদ্দপুকুর ইউনিয়নের কপোতাক্ষ নদীর সরকারি বেড়ীবাঁধ সংলগ্ন চরের মাটি কেটে অবৈধ ভাবে দখলকৃত বেড়ীবাঁধের যায়গায় পাকা স্হাপনা নির্মান করা ঘরের ভীট পুরন করছে বলে জানাগেছে ।সরজমিনে গিয়ে দেখা যায় গতকাল রবিবার সকাল থেকে ঝুড়ি, কোদাল ও লেবার খাটিয়ে নদীর চরের ব্যাপক মাটি কেটে নেয়ায় সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে যা নদী পাড়ের চর ও বেড়ীবাধে ভাঙনের আশংকা বিরাজ করছে। প্রতিবছর নদী ভাঙ্গনে এখানকার মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয় যা বলে শেষ করা যাবেনা। তারপর ওই মহলটি নদীর চরের মাটি কেটে ভাঙ্গন সৃষ্টি করছে । এ বিষয়ে সহানীয় বেড়ীবাঁধের নিকটবর্তী বাড়ী পাতাখালি গ্রামের রুহুল কুদ্দুস খা বেড়ীবাঁধের নিকট থেকে মাটি কাটতে নিষেধ করলে একই গ্রামের ইসমাইল মোল্লার দুই ছেলে সরকারের বিরুদ্ধে নাশকতা মামলার আসামি আব্দুর রহমান (৪২) ও আব্দুল হাই (৩০) রুহুল কুদ্দুস কে মারপিট করে আহত করে।বিষয়টি আহত রুহুল কুদ্দুস স্হানীয় চেয়ারম্যান সাহেব কে জানালে তিনি আব্দুর রহমান ও আব্দুল হাই কে বকাঝকা দেন বলে জানা গেছে। রবিবার সকালে নদী চরের মাটি অবৈধভাবে কাটার বিষয়টি পদ্দপুকুর ইউনিয়নের ভূমি অফিস এর নায়েব জনাব সেলিম রেজা জানতে পেরে তাত্ক্ষণিক চৌকিদার মো:মারফ কে ফোন দিয়ে আব্দুর রহমান ও আব্দুল হাই কে অবৈধভাবে নদী চরের মাটি কাটতে নিষেধ করে দেন কিন্তু তারা সরকারি কর্মকর্তার নিষেধ অমান্য করে জোর পূর্বক মাটি কেটেই যাচ্ছে। স্থানীয়দের দাবি সরকারি বেড়ীবাঁধের যায়গায় জোর পূর্বক পাকা স্হাপনা নির্মাণ করে আবার বেড়িবাঁধ সংলগ্ন চরের মাটি কাটার সাহস কোথায় পায়।উক্ত বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপযুক্ত হস্তক্ষেপ কামনা করেছেন ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com